শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ খ্রি. এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিতএবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন কপোতমুক্ত, বেলুনফেস্টুন উড়িয়ে, শপথ বাক্যপাঠ, মশাল পরিভ্রমণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে,
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে হতে বিকেল পর্যন্ত সবুজ কানন স্কুল এন্ড কলেজ চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এঁর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সবুজ কানন স্কুল এন্ড কলেজে’র সাবেক অভিভাবক সদস্য মিলন ইসলাম খান, দফতর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ,
জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীর ।
অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান, মোঃ সাদেক আলী, শিক্ষিকা মোছাঃ আরজিনা খাতুন, ক্রীড়া শিক্ষিকা মোছাঃ রওশন-আরা মোঃ সাকাওয়াত হোসেন, মোঃ কাউছারুল ইসলাম, মোঃ ইউনুস আলী, মোঃ ইউনুস সেখ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী,শিক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর