শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল গৃহবধূর !

নিউজ এডিটর / ৭০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহরের একটি মাদ্রাসায় মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় আঁখি খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারা ঘাট ঈদগাহ মাঠের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন বিয়ারা ঘাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গৃহবধূ আঁখি খাতুন তার মেয়েকে শহরের একটি মাদ্রাসায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আঁখি। তিনি বলেন, যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ চালক আশরাফুল ইসলাম সহ বাসটিকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর