শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

রুমায় নির্বাচন সামগ্রী নিয়ে ১৯টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন ১৭৩ জন কর্মকর্তা কর্মচারী।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রুমা প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
সুস্থ সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় চারটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা নিজ নিজ কেন্দ্রে এর মধ্যে পৌঁছে গেছে।

বুধবার(১১) বিকালে উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা রাসেল দে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় থেকে বিকাল সাড়ে চারটায় পর্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার বিকালে ও সন্ধ্যায় সরেজমিনে এ প্রতিবেদক কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, চান্দা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী আনসার- ভিডিপি ও পুলিশ সদস্যেরা সেখানে অবস্থান করছেন। নারী-পুরুষ আলাদা লাইনে দাঁড়ানো ব্যবস্থায় ভোট কক্ষের সামনে বাঁশের খুঁটি গেড়ে ফিতা বেঁধে কাজ করছেন কঙ্গুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যেরা। একইভাবে আনসার ভিডিপিও কর্মচারীরা কাজ করছেন রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও।

রুমা সদরে ভোট কেন্দ্রগুলো ছাড়াও দুর্গম এলাকা কেন্দ্রগুলোতে কর্মকর্তা কর্মচারীরাও পৌঁছে গেছেন।
সেখানে কেউ হেলিকপ্টার করে, কেউ বা পায়ে হেঁটে পৌঁছেছেন তারা।
দুর্গম এলাকা একটি ভোট কেন্দ্রের নাম পান্তলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার চার্লিপ্রু মার্মা মুঠো ফোনে জানান পুলিশ, আনসার-ভিডিপি সহ কর্মকর্তা-কর্মচারীরা বুধবার বিকাল নাগাদ সবাই সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন। তাদের গন্তব্যে কিছু নৌপথ ও পায়ের হাটা।

ভোট কেন্দ্রের দায়িত্বরত অফিসারদের কাঁধে ব্যালট বাক্স, কারও হাতে নির্বাচন সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজের ব্যাগ। কেউ ফাইলপত্র গুছিয়ে নিচ্ছেন, কেউ দিচ্ছেন প্রয়োজনীয় বস্তায় বান্ডেল কাগজপত্র কাঁধে নিয়ে যান । দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছানোর পর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ চক্রবর্তী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে দুর্গম গালেঙ্গা ইউনিয়নের দুর্গম কালাপাড়া সরকারি ভোটকেন্দ্রে পৌঁছান। একই বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মার্টিন বম দায়িত্ব পালন করছেন ফুংআলহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি জানান, দুর্গম এলাকা হলেও নির্বাচন সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে পৌঁছেই ১২ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুতির মূলক কাজ করছেন বলে বোবাইল কলে জানিয়েছেন তিনি। দুর্গম এলাকা হলেও ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও তার আশপাশে নিরাপত্তাবাহিনী সদস্যরা রয়েছেন ।

এদিকে দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে দায়িত্ব পালনের অপেক্ষায় ছিলেন আনসার ও ভিডিপি সদস্যরাও। পাইন্দু ইউনিয়নের দুর্গম নিয়াংশাপাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নারী আনসার সদস্য সিংমেউ মারমা বলেন, “সকাল থেকেই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। দায়িত্ব পালনে কোনো অসুবিধা হবে না।” তার মতো আরও অনেক সদস্য দায়িত্ব পালনে প্রস্তুত ছিলেন। তারাও সন্ধ্যা নাগাদ কেন্দ্রে পৌঁছে গেছেন তারা।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্টরা জানায় , রুমা উপজেলা চারটি ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র ও ৫১ টি ভোট কক্ষ রয়েছে। এতে নারী পুরুষ মোট ২৩৫২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ কথার কথা রয়েছে।
১২ ফেব্রুয়ারি সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রুমা উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্র, ২ টি কেন্দ্র হেলিসু্ট পথ – ৪টি নৌপথে মোট ভোট কেন্দ্রে ৫১ কক্ষের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ১০ শতাংশ রিজার্ভসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসারসহ মোট ১৭৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রুমা উপজেলায় মোট ২৩ হাজার ৫২১ জন ভোটার, পুরুষ ১২০৭৫ জন,মহিলা ১১৪৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নবনিবন্ধিত তরুণ ভোটাররাও প্রথমবারের মতো ভোট দেবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জাম নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ এসআই ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে ১৯টি কেন্দ্র তদারকিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
—————
শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর