শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর থানায় দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান।
সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকে ওসি রতন শেখ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার, পলাতক আসামি গ্রেফতার এবং দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পাশাপাশি থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

টানা কয়েকবার এই গৌরব অর্জন করায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সহকর্মী এবং স্থানীয় সুধীজনরা ওসি রতন শেখকে অভিনন্দন জানিয়েছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওসি রতন শেখ বলেন,

“এই সম্মাননা সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য এবং সাধারণ জনগণের। তাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে।”

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখা কর্মকর্তাদের উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর