শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

চারঘাটে বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার ভূমি

বার্তা সম্পাদক / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের অন্তর্ভুক্ত ঝিকড়া আশ্রয়ণে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

জানা গেছে, শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে আশ্রয়ণের সুবিধাভোগী এক বিধবা মহিলা তার মেয়ের (১৫) ভরণপোষণ দিতে না পারায় এক শারীরিক প্রতিবন্ধী (২৬) ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

পরে, উভয়পক্ষের মুচলেকা গ্রহণ করা হয়। এছাড়া সজ্ঞানে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ের বন্দোবস্ত করায় ছেলের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মেয়ের মাকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বরাবর আবেদন করতে বলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর