শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

লাকসামে ধানের শীষের প্রার্থী আবুল কালামের ধারাবাহিক পথসভা, জনসমুদ্রে পরিণত জনসভা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম আজ রবিবার( ০২ ফেব্রুয়ারী ২৬ইং) লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক পথসভা ও নির্বাচনী জনসভা করেছেন।

 

দিনব্যাপী এসব পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় আয়োজনস্থলগুলো।

 

লাকসাম উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুল মাঠ, ৪নং কান্দিরপাড় দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড হামিরাবাঘ ভালুর মাঠ, কান্দিরপাড় দক্ষিণ ইউনিয়নের শালেপুর প্রাইমারি স্কুল মাঠ এবং ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুল মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম।প্রতিটি পথসভায় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এসব জনসভায় প্রার্থী ও দলের নেতারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। সভাস্থলগুলোতে স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত নির্বাচনী পরিবেশে তারা নতুন আশার কথা শুনতে পেয়েছেন। দিনশেষে পথসভাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর