স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্, নীলফামারী: অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রংপুরে অবস্থিত একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি, এলডিসি উত্তরণ-পরবর্তী বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এলডিসি থেকে উত্তরণের ফলে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি হতে পারে—সে বিষয়েও আলোচনা হয়।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী না করলে অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই হবে না। সরকার পরিবর্তন হলেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, কারণ তারাই কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির চালিকাশক্তি।
সোমবার, ২ ফেব্রুয়ারি ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ ড. আনিসুজ্জামান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখা হয়।
পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোবর হোসেন, পল্লী বিদ্যুৎ তারাগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শরিফ উদ্দিন লেহাজ, সহকারী মহাব্যবস্থাপক মুসলে উদ্দিন এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক খালিদ আহসান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩