প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৯:৪৭ পি.এম
বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ০১ থেকে ০৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে উপজেলার সরকারি কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, সোনালি ব্যাংক পিএলসি'র অফিসার (ক্যাশ) আলামিন হোসেন শামীম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম হোসেন, অফিস সহায়ক মেহেদী হাসান প্রমূখ।
বক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় গিয়ে যমুনায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ সময় সকল সরকারি অফিসের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বদলগাছী উপজেলা শাখার সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন:::::
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
তারিখ : ০২/০২/২৬ খ্রি.
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩