শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের দাবিতে সিংগাইরে দুই ঘণ্টার কর্মবিরতি

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

রুহুল আমিন মানিকগঞ্জ প্রতিনিধি:

নবম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং কার্যকরের দাবিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

রোববার(১ ফেব্রুয়ারী) সকালে সিংগাইর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মবিরতি কর্মসূচি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। তাদের দাবি, নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং তা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে।

কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল কার্যকরের বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি নেই। বর্তমান বাজারদরের তুলনায় বিদ্যমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা চরম চাপের মুখে রয়েছে। দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর