প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১০:৪৫ পি.এম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হাসপাতাল স্বাস্থ্যসেবা পার্টনার হিসেবে একটি পূর্ণাঙ্গ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।

নিজস্ব প্রতিবেদকঃ
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যামিলি ডে ও বাৎসরিক পিকনিক উপলক্ষে, ফটিকছড়ি হালদা ভ্যালি চা বাগান ও রিসোর্টে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হাসপাতাল স্বাস্থ্যসেবা পার্টনার হিসেবে একটি পূর্ণাঙ্গ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।
এই আয়োজনে প্রিমিয়ার ইউনিভার্সিটির ৪০০+ শিক্ষক, শিক্ষার্থী ও ফ্যামিলি মেম্বারদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিকেল ও ফিজিওথেরাপি সেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হাসপাতাল একটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, যা সর্বদা মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে।
এই মেডিকেল ক্যাম্পে আমরা যেসব সেবা সম্পূর্ণ ফ্রি প্রদান করছি—
• ফ্রি ব্লাড প্রেসার (BP) চেকআপ
• ফ্রি ডায়াবেটিস চেকআপ
• ফ্রি ডাক্তার কনসাল্টেশন
• ফ্রি ফিজিওথেরাপি কনসাল্টেশন
• ফ্রি ফিজিওথেরাপি সেশন
• ফাস্ট এইড ট্রিটমেন্ট
• স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ
• এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা কার্যক্রম
আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—
মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রয়োজনের সময় তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
এই সুন্দর আয়োজনের জন্য চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।
ধন্যবাদ।

বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩