শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেবের সহধর্মিণী শিরিন আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। বুধবার রাত আনুমানিক ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মরহুমা শিরিন আক্তার বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের শ্রদ্ধেয় মাতা। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী কাজিম চৌধুরী বাড়ির জমিদার পরিবারের সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার জানাজা বৃহস্পতিবার বিকাল ২টায় পূর্ব গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিরিন আক্তারের ইন্তেকালে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর