শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন

প্রতিবেদকের নাম / ৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শিক্ষার গুণগত মানে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সুসজ্জিত ক্যাম্পাস, আন্তরিক পাঠদান ও মানসম্মত ফলাফলের মাধ্যমে এলাকায় আলাদা অবস্থান তৈরি করেছে।
বিদ্যালয়টিতে পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীদের মেধা ও মননশীল বিকাশ ঘটছে। নিয়মিত ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মাসুম কাজী বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অগ্রগতি ধরে রাখতে পারছি।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয় বর্তমানে সৈয়দপুর উপজেলার শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশাই সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর