শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ঈদগাঁওতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম / ১৩৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আলা উদ্দিন, ঈদগাঁও

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ ছলিম উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, এনামুল হক, আরিফুল ইসলাম, মামুনুর রশীদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

এ সময় উপকারভোগীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে হতদরিদ্র ও অসহায় মানুষজন আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর