শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার গরু ও চোরাচালান পণ্য জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে দিন ও রাতব্যাপী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা, ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বেটনোভেট ক্রীম, নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, জনসন বেবি লোশন, ভারতীয় জিরা, চারটি ভারতীয় গরু এবং ভারতীয় নিষিদ্ধ ৪৮ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর