শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জের সিংগাইরে ভযাভহ ডাকাতি: জনতার হাতে আটক ১

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রুহুল আমিন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শান্তিপুর এলাকায় গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী সোনাটেংরা গ্রামের মুদি দোকানদার ফারুকের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারটিকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে একজন ডাকাতের মুখের কাপড় খুলে গেলে বাড়ির লোকজন তাকে চিনে ফেলে। পরবর্তীতে সকালে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর