শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল, প্রতীক ধানের শীষ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ আসন (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল। তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক বিশেষ বার্তায় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন,
“আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আশা মহান আল্লাহ পূর্ণ করেছেন। এই প্রতীক শুধু আমার নয়—এটি দেশনায়ক তারেক রহমানের প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক। আমরা সবাই ধানের শীষের মানুষ।”

মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। দলের স্বার্থ ও জাতীয় স্বার্থে অতীতের সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান কামরুল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাস্তব জীবনে কাউকে কটাক্ষ করে কোনো ধরনের পোস্ট, মন্তব্য বা বিতর্কে জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা করতে হবে এবং কোনো ধরনের দ্বন্দ্ব বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন,
“আমাদের লক্ষ্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করা। আমরা সবাই ভাই–ভাই হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব।”

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি তার সমর্থক ও নেতাকর্মীদের নির্বাচন কমিশনের সকল আচরণবিধি ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

এ সময় দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন বিএনপির এই প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর