শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে একই মঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি. উপলক্ষ্যে সিরাজগঞ্জে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান করা হয়। বুধবার (২১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বাজারস্টেশন মুক্তির সোপান চত্বরে একই মঞ্চে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিএনপি’র পক্ষে ইশতেহার পাঠ করেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক- মোঃ সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও ইশতেহার ঘোষণা করেন, এস. এম. আব্দুল্লাহ আল মামুন (জাসদ), মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ), মোঃ আনোয়ার হোসেন (সিপিবি), মোঃ মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মোঃ সোহেল রানা (জনতার দল)।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর