শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সয়দাবাদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়-আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়িতে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সয়দাবাদ ইউনিয়নের৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে-

শনিবার (১৮জানুয়ারি২০২৬ খ্রি.)বিকেল ৪টায়
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রতীক ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় আমরা আজ এই দোয়া মাহফিলে উপস্থিত করেছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন প্রমুখ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক।

এসময়ে সায়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা, যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ সহ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা সহ স্থানীয় নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর