শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
রোববার বিকেল ৩টার দিকে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ান-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তিনটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্তবর্তী চর এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী মালিকবিহীন ছিল।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন, চেকপোস্ট পরিচালনা ও নিয়মিত টহলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর