শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট, নিয়মিত মামলা ও ট্রাক জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের রামপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ০৫ জন ব্যক্তিকে বিবাদী করে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০১০” এর ১৩ ধারায় চৌদ্দগ্রাম মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত মাটি ভর্তি ০২টি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক দুইটির বিষয়ে উপযুক্ত আদালতের নির্দেশনা অনুযায়ী নিলাম বা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টটি পরিচালনা করেন। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম ও চৌদ্দগ্রাম থানার একটি টিম সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর