শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

রেলওয়ে সরকারী কর্মচারী’র ১দফা দাবী বাস্তবায়নে সিরাজগঞ্জে প্রতিকী অনশন কর্মসূচী পালিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

বৈষম্যহীন নবম পে-স্কেল থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারনের ১’দফা দাবী আদায় বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১৬জানুয়ারী-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে রেলওয়ে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়।

রেলওয়ে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর নেতারা বলেন-দ্রব্যমুল্যের উর্ধ্বগতি বাসাভাড়া বৃদ্ধিতে কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।

বেতন স্কেল বৃদ্ধি না করলে ছেলে মেয়ের লেখাপড়াসহ সংসার চালানো দুর্বিসহ হয়ে পড়ছে। তাই বৈষম্যহীন নবম পে-স্কেল ১ জানুয়ারি-২০২৬ খ্রি. থেকে সর্বনিম্ন ৩৫’হাজার টাকা বেতন স্কেল নিধার্ণের ১দফা দাবী আদায় বাস্তবায়ন করা জরুরী হয়ে পড়েছে বলে উল্লেখ করেন । বক্তারা আরো বলেন – আমাদের এই দাবী না মানলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ সময় রেলকর্মচারী-মো. আব্দুল কুদ্দুস এঁর সভাপতিত্ব বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে স্টেশন রায়পুর, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে স্টেশন সয়দাবাদ, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিম সহ অন্যান্য কর্মচারীরা এই প্রতিকী অনশনে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর