শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে অসহায়, হতদরিদ্র, পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও অসহায় মানুষ।

এই মানবিক সংকট বিবেচনায় ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি বরাদ্দপ্রাপ্ত কম্বল নিয়ে তিনি রাতের আঁধারে গ্রামে গ্রামে ঘুরে শীতার্ত ও অসহায়, হতদরিদ্র  মানুষের বাড়ি খুঁজে বের করে নিজ হাতে কম্বল বিতরণ করছেন।

 শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার 

 মা‌লিঝিকান্দা ইউনিয়নের বা‌নিয়া পাড়া গ্রা‌মে বাড়ি বাড়ি গিয়ে অসহ‌ায় হত দ‌রিদ্রদের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মাঠের আশেপাশের এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার জন্ম দিয়েছে।

মালিঝিকান্দা  এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার আমাদের কম্বল দিয়েছেন। এতে আমরা খুব খুশি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।

 ইউএনও মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধিকে বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর