শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সিভিল সার্জন অফিসের আয়োজনে নির্বাচন গণভোট-২০২৬খ্রিঃ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“দেশের চাবি আপনার হাতে” শ্লোগান নিয়ে- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট-২০২৬ খ্রিঃ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে,

বুধবার (১৪ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল১১টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে- গণভোট-২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন। এসময়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক রেবেকা সুলতানা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন খন্দকার,

উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আঃ কাদের, কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোমিন উদ্দিন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই সেখ, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং সুপারভাইজার মোছাঃ শাহনাজ পারভীন, সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার মোছাঃ শাহানারা খাতুন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার মোছাঃ মাকসুদা আক্তার, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ভাঃ স্টোরকিপার মোঃ আজমল হক, সদর ইউএইচসি স্যানিটারী ইন্সপেক্টর এস.এম.মনজুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান,যেখানে- তত্ত্বাবধাক সরকার, নির্বাচন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছামত সংবিধান সংশোধন করতে পারবে না।

সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সমূহের সভাপতি নির্বাচিত হবেন।

যতমেয়াদই হোক,কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেনা। সংসদীয় নারীর পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

আপনার মৌলিক অধিকারের সংখ্যা ( যেমন ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে। দন্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ও সাংবিধানিক স্বীকৃতি হবে। প্রভৃতি বিষয়ে উপরোক্ত গণভোট সংক্রান্ত মতবিনিময় সভায় তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর