শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা!

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করতে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জনসাধারণ যাতে আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে গণভোট দেয় সে জন্য ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটের প্রচারণা উপলক্ষে দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় ওসি নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। উপজেলাবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই জন্য এই প্রচারণা। যাতে প্রতিটি ভোটার গণভোটের উদ্দেশ্য, বুঝতে সক্ষম হয় সে জন্য সকল মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর