শিরোনাম
সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু; রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠিত।

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি: ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ক্রিকেট (বালক-বালিকা), ভলিবল ( বালক-বালিকা), ব্যাডমিন্টন একক ( বালক-বালিকা),ব্যাডমিন্টন দ্বৈত(বালক- বালিকা), টেবিল টেনিস ( বালক-বালিকা ) , এবং অ্যাথলেটিক্স তিনটি গ্রুপে বড়, মধ্যম, ছোট বিভিন্ন খেলার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে, শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকাল তিনটায়, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফিফান নজমু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান।
এসময়ে জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কফি, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন খান, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ সহ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক গন ও অংশগ্রহণ কারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর