শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পেনসিলভেনিয়ার বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি শপথ গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

গত ৫ জানুয়ারি ২০২৬,সোমবার,আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন সাইদুজ্জামান ড্যানি এবং ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা। একই দিনে হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড–৩-এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব নেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ নির্বাচিত

হন বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক, যিনি পরবর্তীতে কমিশনারদের ভোটে বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। প্রত‍্যকেই শপথ গ্রহণ করেন পবিত্র কোরআন হাতে নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

নির্বাচিত প্রতিনিধিরা একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর