শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু !

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে রাতে টিনের ঘরে শিয়াল ঢুকে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে শিয়ালে কামড় দেয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন প্রথমে কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তারপর অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।

জানাযায় যে, মৃত জাহেলা বেগম ওই এলাকার আমজাদ আলী’র স্ত্রী। নিহতের ছেলে আল মাহমুদ বলেন- রাতে তার মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন- এই বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। এছাড়াও আর অন্য কোনো বিষয় হলে ময়নাতদন্ত শেষে মরদেহটি হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর