শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

মানিকগঞ্জে থ্রি স্টার ফিলিং স্টেশনে ভোক্তার অভিযান,জরিমানা ৫০ হাজার।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

রুহুল আমিন,ব্যুরো প্রধান মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিরটেক মালাকার বাড়ির মোড় এলাকার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় অভিযান সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে যাচাই করে দেখা যায়, থ্রি স্টার ফিলিং স্টেশন প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের আনুমানিক ২০ মিলিলিটার করে কম দিচ্ছিল। এতে ভোক্তারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, থ্রি স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কম পরিমাপে জ্বালানি বিক্রির অভিযোগ ছিল। অভিযানে তা সত্য প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় গ্রাহকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি বাড়ানো হলে জ্বালানি বিক্রিতে অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর