শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

admin / ৪৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাইকে অবাক করে দিয়ে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। ফলে বিপিএলের ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে দু-একজন ক্রিকেটার অদলবদল হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর