শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

admin / ৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে এক নারী পাটকল শ্রমিকের সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণী শনিবার (৩ জানুয়ারি) রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই নারী (২২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ওই নারী প্রায় দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের যাতায়াতের জন্য সুবিধার জন্য তিনি ওই গ্রামের বাসিন্দা বিপুল (৩০) নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। এর মধ্যে গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে বাসার মালিক বিপুল ও তার অজ্ঞাতনামা দুই সহযোগী জোরপূর্বক ওই নারীর ঘরে প্রবেশ করেন। এরপর গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের হুমকিতে ভয় পেয়ে ওই নারী কাউকে কিছু না জানিয়ে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে বিষয়টি পরিবারের কাছে বিষয়টি জানালে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর