শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বগুড়ায় ডিভোর্স ছাড়াই দ্বিতীয় স্ত্রীর অগোচরে কন্যাকে বিয়ে দেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম / ৫১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর ইউনিয়নের এলাকায় চাঞ্চল্যকর একটি বিয়ের ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া তার মেয়ে বিথিকে পুরান বগুড়ার স্থানীয় মকবুল গুল ফ্যাক্টরির স্বত্বাধিকারী শাজাহান আলী সম্রাটের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগকারীদের দাবি, এ বিয়ে সম্পন্ন করা হয়েছে সম্রাটের দ্বিতীয় স্ত্রী মোছা: আলেয়া আক্তার আলোর অনুমতি ছাড়াই এবং তাকে কোনো ধরনের ডিভোর্স না দিয়েই।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ অনুযায়ী, শাজাহান আলী সম্রাটের সঙ্গে আলেয়া আক্তার আলোর বৈধ দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও গোপনে এই বিয়ে সম্পন্ন করা হয়। এতে সামাজিক ও ধর্মীয় বিধি লঙ্ঘনের পাশাপাশি একজন বৈধ স্ত্রীর অধিকার খর্ব করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর মদনপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে দেখছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মিয়া ও শাজাহান আলী সম্রাটের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে, মোছা: আলেয়া আক্তার আলোর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।
ঘটনাটি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যাতে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর