শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

তাড়াশে ভাদাশ কবরস্থান হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় আজীবন বদরী দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত ‎

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাশ কবরস্থান হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার উদ্যোগে আজীবন বদরী দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে মাদ্রাসার সভাপতি মোঃ বাবুল আক্তার ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সম্মেলনে মাদ্রাসার উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আজীবন বদরী দাতা সদস্যবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

‎সম্মেলনের এক পর্যায়ে মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় কুরআনে হাফেজ হওয়ায় মোঃসালমান ফারসি, মোঃতৌহিদুল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান শাফি—এই তিনজন হাফেজ ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাসার সার্বিক অগ্রযাত্রায় দাতা সদস্যদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎দীর্ঘ আলোচনা শেষে বিকেল ৩টায় মোনাজাত ও দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর