শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ / ৭০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে তিনটি আসনের (সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬) মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

এসময় সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে ২ জন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। 

এর আগে শনিবার (৩ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।সিরাজগঞ্জ সহকারি নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, শনিবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ওমো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানার (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর