শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৩ আসনে ৬ জন প্রার্থী’র মনোনয়ন বাতিল, ১৩ প্রার্থীর বৈধ ঘোষনা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নাগরিক ঐক্য, স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও তিনটি আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

শনিবার (৩জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে করেন।

সিরাজগঞ্জ  জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মোঃ নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মোঃ সোহেল রানা’র বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচজন প্রার্থী’র মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।

এই আসনে বিএনপির প্রার্থী মোঃআয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মোঃ ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর