শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম / ৫৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি,কক্সবাজার 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মো রেজাউল করিম ও সাধারন সম্পাদক শেফাইল উদ্দিন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ও জাতি গঠনে তাঁর অ-সামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের প্রথম নারী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও আন্দোলনের ভেতর দিয়েও তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।

রাজনীতির মহীরুহের প্রয়াণ: শোকাতুর গোটা বাংলাদেশ বলে উল্লেখ করে শোকবার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা সহ শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর