শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বাঁশখালীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী, বাক ও ব্যক্তিস্বাধীনতার আন্দোলনের অগ্রদূত এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অনুপ্রেরণার উৎস—তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদে আসর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় বাঁশখালী গার্লস কলেজের হল রুমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, সহসভাপতি রিফাত, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউল আলম, সহসভাপতি তানিম, যুগ্ম সম্পাদক মিশকাতুল ইসলামসহ উপজেলা ও কলেজ পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহেদ তালুকদার, সাইফুল ইসলাম সোহাগ, শাকিল, শফি আলম, রিজভী, রাফি চৌধুরী, তানজিল ইসলাম ছোটন, সাইফুল ইসলাম তোহা, বোরহান উদ্দীন যায়েদ, আরমানুল ইসলাম, রেজাউল করিম, মিনহাজুল আবেদীন জয়, ইফতেখার উদ্দিন ও মিনহাজসহ অসংখ্য নেতাকর্মী।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে বাঁশখালী দারুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর