শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে পৌর ১০নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া- মোনাজাত অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ  / ১৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে- সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র গায়েবানা জানাজা সিরাজগঞ্জ ধানবান্ধি  বিএনপির আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে। যারা বিভিন্ন কারনে- ঢাকা’য় খালেদা জিয়ার জানাজায় শরীক হতে পারেননি তারা এ জানাজায়- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এর নির্দেশনায় এবং জেলা স্বেচ্ছাসেবক যুগ্ন-আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, হেলাল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল সেখ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ এর ব্যবস্থাপনায়-

 বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জোহর নামাজের পর সিরাজগঞ্জ ধানবান্ধি মতিসাহেবঘাট  জামে মসজিদ সামনে, খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে  এই গায়েবানা  জানাজা নামাজ পর দোয়া-মোনাজাত  অনুষ্ঠিত হয়। উক্ত  জানাজা নামাজে ইমামতি করেন, মতিসাহেব ঘাট  জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা মুফতি মোঃ আব্দুল মালেক এবং গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, মতিসাহেব ঘাট  জামে মসজিদের মুয়াজ্জিন, ক্বারী মোঃ শহিদুল ইসলাম। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা, শহর বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য- মোঃ মনির হোসেন মুন্না, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সোহান আহমেদ শামীম, সাধারণ সম্পাদক মোঃ রানা সেখ এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সেখ,১০নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ স্বপ্ন সেখ সহ অন্যান্য  নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 

অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রী খালেদার এ জানাজাস্থলে- উপস্থিতদের কান্না  যেন পরিণত হয় শোক ও ভালোবাসায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ।

এ জানাজার পূর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জানাযায় যে, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া।  বেগম জিয়ার জানাজায় রাজধানীতে জনস্রোত তারেক রহমানকে সমবেদনা জানানো হয়।   বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 

মহাকালের সমাপ্তি: মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রীর শেষ বিদায় জানাজায়- রাজধানী ঢাকা’তে বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের নেতা-কর্মীরা, প্রায় কোটি ধর্মপ্রাণ মুসলমানেরা  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর