শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বাঁশখালী কালীপুরে নজির আহমদের জানাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৬৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ তাহের সিকদারের পিতা, বিশিষ্ট সমাজসেবক জনাব নজির আহমদের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

কালীপুর এলাকায় অনুষ্ঠিত জানাজার নামাজে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত মুসল্লীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

জানাজায় উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের,

বাঁশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন,
বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস ছবুরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মরহুম নজির আহমদ ছিলেন একজন সৎ, ধর্মভীরু ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে এলাকায় গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর