শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাঁশখালীর পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিনের শোক প্রকাশ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৬০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদী রাজনীতি ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন যে সাহসিকতা, দৃঢ়তা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা জাতির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন আরও বলেন, “দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ সংরক্ষণে তাঁর আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”

তিনি বলেন, দেশনেত্রীর ইন্তেকালে বাংলাদেশ এক প্রখ্যাত, শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রনায়ককে হারালো, যার ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

এই শোকাবহ মুহূর্তে আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকাহত পরিবার ও অনুসারীদের এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বর্তমানে ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির একজন সদস্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর