শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আনোয়ারায় সড়কের পাশে পরিত্যক্ত দুই শিশুর ঘটনায় বাবা আটক, পুলিশি হেফাজতে

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর ঘটনায় তাদের বাবা মো. খোরশেদ আলম (৩৫) কে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুদের বাবাকে শনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক খোরশেদ আলম জানান, তিনি পেশায় একজন অটোরিকশাচালক। পাশাপাশি মাঝে মাঝে বাঁশখালীর একটি ভাঙারির দোকানে কাজ করতেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। পরিবারসহ তিনি বাঁশখালী উপজেলার মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তিনি আরও জানান, তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া উপজেলায়। স্ত্রীর কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ৫ থেকে ৬ মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যান এবং ঘরের কিছু আসবাবপত্র ও নগদ টাকাও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, স্ত্রী তার ছোট প্রতিবন্ধী সন্তানকে দিয়ে ভিক্ষা করাতেন—এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “পুলিশের মাধ্যমে শিশুগুলোর বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তার অভিভাবককে এখানে আসতে বলা হয়েছে। যেহেতু তিনি সন্তানদের নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাই বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণের বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর