শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মানিকগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন শান্ত।

রুহুল আমিন,মানিকগঞ্জ। / ৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন,মানিকগঞ্জ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ (সিংগাইর, হরিরামপুর সদর আংশিক ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন। শান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
আজ রোববার সকালে তিনি সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাহিদ হোসেন, সহকারী উপজেলা, নির্বাচন অফিসার, মোঃ রবিউল ইসলাম।

এদিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপিরর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক রিয়াজুল ইসলাম, চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র ছেলে শায়ান আরমেন খান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর