রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর
ইউনিয়ন পরিষদে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর রবিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (ভুট্টু)
৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিদ্দিক, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম,১,২,৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য মোছাঃ ময়না খাতুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কয়েকদিন যাবত তীব্র শীত ও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে গরিব দরিদ্র মানুষগুলো কষ্টে জীবন যাপন করছে, এমতাবস্থায় তারা শীতবস্ত্র পেয়ে তাদের মুখে হাসি খুশি দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩