শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘মানবিক পুলিশ’ শওকত হোসেন

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

মানবিক কাজের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

শওকত হোসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে কর্মরত থাকার পর মানবিক কর্মকাণ্ডে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। 

পরবর্তীতে মানবিক সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচিত হন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানবিক পুলিশ’ হিসেবে ভাইরাল হন।

তার রাজনৈতিক জীবনে আসার মূল উদ্দেশ্য বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করেছেন। যেখানে বেওয়ারিশ মানুষদের চিকিৎসাসেবা দেওয়া হয়। 

শওকত হোসেন বলেন, ‘আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য সুন্দরতম চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে আমি নির্বাচনে আসছি।”
স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তিনি নোয়াখালী-৫ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর