শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

কাজিপুরে সাতটি ঘোড়া জবাইকরে  মাংস সরবরাহ সময় ২জন আটক।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুরে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় মাংসসহ ২’জনকে আটক করেছে কাজিপুর  উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ডিসেম্বর-২০২৫খ্রি.) সকালে কাজিপুর সদরের ২নং স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ২’জনকে ২৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম ও গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাক ডাইভার মোঃ তারেক মিয়া। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোস্তাফিজুর রহমান জানান- একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সদরের ২নং স্পারবাঁধ এলাকা থেকে সাতটি ঘোড়ার সাত বস্তা মাংসসহ দুইজনকে আটক করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার ও ট্রাক ডাইভার মোঃ তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, মাংসগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসানসহ কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর