শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুর সীমান্তে নাশকতার ছক ২৪টি ডেটনেটর উদ্ধার।

শফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে নাশকতায় ব্যবহারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক সীমান্তবর্তী এলাকা থেকে এসব ডেটনেটর উদ্ধার করে সুনামগঞ্জ ২৮ ব্যাটেলিয়ানের বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ডেটনেটরগুলো দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। দেশকে অস্থিতিশীল করা এবং সীমান্ত এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে সার্বক্ষণিক কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি সতর্ক ও তৎপর রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর