শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংহিসতা সৃষ্টির পূর্বেই পরিবেশ নিয়ন্তনে আনলেন সালথা থানার চৌকস ওসি বাববলুর রহমান।

জাহিদ হোসেন। সালথা ফরিদপুর। / ১৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

জাহিদ হোসেন। সালথা
ফরিদপুর।

ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের পূর্বেই সালথা থানার অফিসার ইনচার্জ মো : বাবলুর রহমান খানের নেতৃত্বে ঘটনা স্থানে পুলিশের আগমনে এলাকায় স্বস্তি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাঙ্গারদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে নান্নু মেম্বারের সমর্থকরা এ রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্র সহ দু’গ্রুপ রাঙ্গারদিয়া স্কুলের পশ্চিম পাশের মাঠে দুই প্রান্তে জড়ো হয়।

সংঘর্ষ শুরু হওয়ার ঠিক পূর্ব মূহুর্তেই সালথা থানার অফিসার ইনচার্জ মো: বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ সঠিক সময়ে না পৌঁছালে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।

সঠিক সময় পুলিশের আগমণে এলাকার স্বস্তি ফিরেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টায় মান্নান মাতুব্বরের দলের বালাম সরদার এবং নান্নু মেম্বার বিল পাড়িতে পেঁয়াজের জমিতে পানি দিতে গেলে মেশিনের সেটের মধ্যে ময়লা আর্বজনা দেওয়াকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করে তর্কে বির্তকে জড়িয়ে পড়েন।

এরই জের ধরে দুপুরে নান্নু মেম্বারের সমর্থক মুক্তার মাতুব্বর (৭০) এর উপর হামলা করে মান্নান মাতুব্বরের সমর্থকরা। এরপরই দু-গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার মুহূর্তেই সালথা থানা পুলিশ এসে উভয় দলকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময়ে নান্নু মেম্বারের সমর্থক আছমতের পাওয়ার টিলার ভাংচুর করার চেষ্টা করে এবং মুক্তার মাতুব্বরকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মো: বাবলুর রহমান খান বলেন, ফোনের মাধ্যমে সংবাদ পাই যে, সোনাপুরের রাঙ্গারদিয়া এলাকায় দু’গ্রুপ সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্র সহ জড়ো হচ্ছে। তাৎক্ষণিক ভাবে আমিসহ থানার একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেই এবং এলাকার পরিবেশ ঠান্ডা করি। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের যা যা করা দরকার পুলিশ তাই করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর