শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমিন,মানিকগঞ্জ। / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন,মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়াস থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) হাসিনা আক্তারসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্দেহভাজন অবস্থায় মতি মোল্লাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম বলেন,
“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে সিংগাইর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর