শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাঁশখালী উপশাখা”র উদ্যোগে ২৮৪ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১০৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর বাঁশখালী উপশাখা গুনাগরী”র উদ্যোগে ২৮৪ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান জনাব মোহাম্মদ ইসহাক, এমটিবি রাহাত্তাপুল শাখার ম্যানেজার জনাব ইফতেখার আহমেদ এবং এমটিবি বাঁশখালী শাখার ম্যানেজার জনাব মোহাম্মদ আবুল হাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন এমটিবির কর্মকর্তা সাইদ হোসেন, গোলাম রাব্বানী ও নাজমুস সাকিব। শিক্ষা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌঃ মোহাম্মদ ইদ্রিস, সাবেক প্রধান শিক্ষক খোকন কর, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার ধর এবং নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী যাতায়াত সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। সাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।
এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী বলেন, “শিক্ষা বিস্তারে এমটিবি ফাউন্ডেশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর