শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

তানোরে ফসলি জমির মাটি কেটে বিক্রি ও বহন, ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ১৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

২৩ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীর তানোরে ফসলি জমির মাটি কেটে বিক্রি ও বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে ঘটনাস্থলে এসিল্যান্ড অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রি শুরু হয়। এমন খবর পেয়ে ইউএনওর নির্দেশে এসিল্যান্ড অভিযানে মাঠে নামেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টরের মালিকসহ চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিশনপাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

এব্যাপারে তানোরের এসিল্যান্ড শিব শংকর বসাক বলেন, কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলার জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টর এনে তানোর উপজেলার বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর