শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা রাস কীর্তন

প্রতিবেদকের নাম / ৭৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

তাজুল ইসলাম | বগুড়া জেলা প্রতিনিধি:-

বগুড়ার ধুনট উপজেলার এলেঙ্গী ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টকালীন লীলা রাস কীর্তন, তারক ব্রহ্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও ৩২ প্রহরব্যাপী ২৭তম অধিবেশন। তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জননেতা জানে আলম খোকা।

তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান চলাকালে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন পরিবেশন এবং ভক্তিমূলক পরিবেশে ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শেষ দিনে ভোগ মহোৎসবের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয় ভক্তবৃন্দ ও আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হওয়া এই আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর